নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৩৯

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেল স্টেশনের অদূরে পৌরসভার গোত্রশালে বৃহস্পতিবার ভোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম অলি আহম্মদ (৪৫)। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মনতু মিয়ার ছেলে। রেলওয়ের কি ম্যান ইউছুফ মিয়া জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেলপথে ঐ ব্যক্তির লাশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল উদ্দিনকে জানাই। তিনি লাকসাম জিআরপি থানাপুলিশকে খবর দেন। খবর পেয়ে জিআরপি থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে অলি আহম্মদের লাশ শনাক্ত করেন। লাকসাম জিআরপি থানার এএসআই মিন্টু কান্তি দে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের মাধ্যমে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।