ক্যাপসন নিউজ

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলাসহ অন্যরা অংশ নেন

০০০০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বার্ষিক কনফারেন্স ভার্চুয়ালি আয়োজন করে। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টসহ মোট ২১৩ জন নির্বাহী ও কর্মকর্তা কনফারেন্সে অংশ নেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন