মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্ব করল সিটি ব্যাংক

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৪১

প্রয়োজনীয় ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে কর্মীদের বাসা থেকে কাজ করার বিষয়টিকে সহজ করতে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্ব করেছে সিটি ব্যংক লিমিটেড। টেক ওয়ান গ্লোবালের মাধ্যমে সিটি ব্যাংক লিমিটেড এ সল্যুশন পেয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক মহামারি চলাকালীন সিটি ব্যাংক লিমিটেড তাদের কর্মীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করেছে। কর্মীদের বাসা থেকে কাজ করার বিষয়টি সহজ করা ছাড়াও, মাইক্রোসফটের সল্যুশনগুলো গ্রাহকদের দ্রুততার সহিত বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদানের ক্ষেত্রেও ব্যাংকটিকে সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে, ব্যাংকটি মাইক্রোসফট ৩৬৫-টিমস, অ্যাজুর এডি প্রিমিয়াম, ইনটিউন, মাইক্রোসফট ইনফরমেশন প্রটেকশন ও মাইক্রোসফট ক্লাউড অ্যাপ সিকিউরিটি ব্যবহার করবে। -প্রেস বিজ্ঞপ্তি