তৃণমূল কংগ্রেস থেকে জানানো হয়, হেলিকপ্টারে করে মমতার ভোট প্রচারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সফরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে হেলিকপ্টার থেকে মঞ্চে ওঠার ক্ষেত্রে মমতার যাতে কোনও সমস্যা না হয় তার ব্যবস্থাও রাখা হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আও দু–তিন দিন মমতাকে পর্যবেক্ষণে রাখতে হবে। ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা রয়েছে। ফের এক্স-রে এবং সিটি স্ক্যান করতে হবে।’
বাঁ পায়ে চোট লাগায় করতে হয়েছে প্লাস্টার। সোডিয়ামের মাত্রাও কম রয়েছে। আগের চেয়ে একটু ভাল হলেও সুস্থ হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরকম পরিস্থিতিতে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি হুইল চেয়ারে করে ভোট প্রচার করতে চান। বৃহস্পতিবার এসএসকেএমের কেবিনের বিছানায় শুয়ে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন মমতা। এদিকে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির দুর্ঘটনা কিভাবে ঘটেছে, তা নিয়ে তদন্তের দাবি জানালো বিজেপি।
এর প্রতিবাদে আগামী শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে মৌন মিছিল করা হবে। মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনা জানিয়ে দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দফতরে অভিযোগ জানানো হবে।’ অন্যদিকে মমতা ব্যানার্জি কীভাবে জখম হয়েছেন, তা স্পষ্ট করতে ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলল বিজেপি। নির্বাচন কমিশনের কাছে তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। প্রকৃত কী ঘটেছে। তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে ভারতের নির্বাচন কমিশন।
ইত্তেফাক/এএইচপি
