ডাস্টবিন ব্যবহারে সচেতন হই

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৫০

হাঁটতে বের হলে আশেপাশে অনেক ডাস্টবিন দেখতে পাই। ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সিটি করপোরেশন এই ডাস্টবিনগুলো স্থাপন করেছে। কিন্তু শহরবাসী যেন তার তোয়াক্কাই করেন না! মানুষের অসচেতনতার কারণে ভালো একটি উদ্যোগও সম্পূর্ণ কাজে লাগছে না। রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, হাসপাতাল ইত্যাদির চারপাশে ময়লার স্তূপ চোখে পড়ে। এসব আবর্জনা বর্ষাকালে ছড়িয়ে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি করে। রাস্তায় চলতে গেলে গন্ধ, কোথাও শান্ত পরিবেশে সময় কাটাতে গেলে গন্ধ! এদিকে ময়লার স্তূপ থেকে সৃষ্টি হচ্ছে অসংখ্য জীবাণু ও মশা। যেখানে-সেখানে ময়লা ফেলা হচ্ছে, অথচ ফাঁকা পড়ে থাকছে ডাস্টবিনগুলো। জনসাধারণকে সচেতন করতে হবে। পরিশেষে, দূষণমুক্ত হোক আমাদের চার পাশ।

মো. আবদুল্ল­াহ

ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ