বন্ধ হোক গৃহকর্মী নির্যাতন

আপডেট : ১১ মার্চ ২০২১, ২১:৫০

কেউ কাজ করে থাকা-খাওয়ার চুক্তিতে, কেউবা টাকার বিনিময়ে। রান্না, থালাবাসন মাজা, কাপড়চোপড় ধোয়া, আসবাবপত্র পরিষ্কার করা, বাচ্চাদের দেখাশোনাসহ বাজারে যাওয়া সব কাজই করতে হয় গৃহকর্মীদের। যারা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে, পেটের দায়েই তা করে থাকে। এদের মাঝে শিশুর সংখ্যা প্রায় আশি শতাংশ। গণমাধ্যমের খবর হয় গৃহকর্মী নির্যাতনের ভয়াবহ চিত্র। কিছু দিন আগে রাজধানীসহ বাইরের শহরগুলোতে এই নির্মমতার চিত্র তুলে এনেছেন গণমাধ্যম-কর্মীরা। বাসাবাড়িতে কাজ করা আশি শতাংশ গৃহকর্মী শিশু হওয়ায় এটাকে শিশু নির্যাতনও বলা যায়। যা আমাদের দেশের আইনে অনেক বড় অপরাধ। সরকারের কাছে আকুল আবেদন—দেশে শিশু নির্যাতন বা গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এই রকম অপরাধ বন্ধে সোচ্চার হোন।

ইমতিয়াজ হাসান রিফাত

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,

কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়