রুপালি পর্দার নির্মাতাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) রয়েছে এই আয়োজন। আজ (১১ মার্চ) প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে।
তালিকা অনুযায়ী এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন কাজী হায়াৎ, শাহ্ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ। মহাসচিব পদের জন্য দাঁড়িয়েছেন এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফিউদ্দিন সাফি।
জানা গেছে, প্রার্থীরা ৩টি প্যানেল চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন। সোহানুর রহমান সোহান ও শাহিন সুমন নির্বাচন করবেন এক প্যানেলে। কাজী হায়াৎ ও এস এ হক অলিক অংশ দেবেন আরেকটি প্যানেলের। তৃতীয় প্যানেলটি গঠন করছেন শাহ আলম কিরণ ও সাফিউদ্দিন সাফি।
এছাড়া উপ-মহাসচিব পদে লড়বেন এম. এ, আউয়াল, কবিরুল ইসলাম রানা, ফিরোজ আলম ও মনিরুল ইসলাম সোহেল। অর্থ-সচিব পদে মো. সালাহ্উদ্দিন ও মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)। সাংগঠনিক সচিব পদে জি. সরকার, রকিবুল ইসলাম রকিব ও সাইফুর রহমান (সাইফ চন্দন)। আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব নোমান রবিন ও মুরাদ পারভেজ। সাংস্কৃতি ও ক্রীড়া সচিব রফিক সিকদার ও শাহীন কবির টুটুল। প্রচার, প্রকাশনা ও দফতর সচিব কাজী আলমগীর ও মো. আনোয়ার সিরাজী।
নির্বাহী সদস্য ১০ পদের জন্য লড়বেন ২৫ জন প্রার্থী। তারা হলেন- অনুতোষ বড়ুয়া চঞ্চল, আবদুস সামাদ খোকন, আহাম্মেদ আলী মণ্ডল, আব্দুর রহিম বাবু, এম. এ আউয়াল, ওয়াজেদ আলী বাবলু, কমল সরকার, জাকির হোসেন রাজু, ডা. বুলবুল বিশ্বাস, দেওয়ান নাজমুল, দীপঙ্কর সেন গুপ্ত দীপন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ মনি, পল্লী মালেক, বিল্পব শরীফ, মোস্তাফিজুর রহমান বাবু, মোছা. মাসুমা রহমান তানি, রায়হান মুজিব, শিল্পী চক্রবর্তী, শাহদাৎ হোসেন লিটন, শাহ মো. সংগ্রাম, শামীমুল ইসলাম শামীম, সাঈদুর রহমান সাঈদ, সেলিম আজম, সারোয়ার হোসেন ও হাসিবুল ইসলাম হাসিব।
এর আগে ৮ মার্চ থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। প্রার্থীরা মনোয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ১৫ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পাচ্ছেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।
ইত্তেফাক/বিএএফ
