জাতীয় পার্টির (জেপি) যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগীর বাবা শ্রী লক্ষ্মীকান্ত বৈরাগী (৮৭) রাজাপুর সদর হাসপাতাল-সংলগ্ন নিজ বাসভবনে গত রবিবার মারা যান। তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের শিষ্য ছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাজাপুর সদরের জেলখানার পাশেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রী লক্ষ্মীকান্ত বৈরাগীর পরলোকগমনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
