স্বর্গীয় সুভাষ চন্দ্র ধর
আজ ১২ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের স্বর্গীয় সুভাষ চন্দ্র ধরের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ৩১ মার্চ বুধবার তার নিজ বাড়িতে বাত্সরিক পারলৌকিক তিলাদ্য শ্রাদ্ধাদি ক্রিয়ার আয়োজন করা হবে। উক্ত শ্রাদ্ধানুষ্ঠানে সব আত্মীয়-স্বজনকে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
