চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই জনের কারাদণ্ড

আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:৫১

চট্টগ্রামে অবৈধ অস্ত্র-গুলি রাখার দায়ে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। মামলার রায়ে আসামি মো. ইদ্রিসকে ১০ বছর এবং ইকবাল প্রকাশ সুমনকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় ইদ্রিস আদালতে হাজির থাকলেও ইকবাল পলাতক ছিলেন।