খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে রায় দিয়েছেন মালয়েশিয়ার হাইকোর্ট। প্রায় এক দশকের আইনি লড়াই শেষে বুধবার এই রায় দেওয়া হয়। এক খ্রিস্টান ব্যক্তির ধর্মীয় উপকরণে ‘আল্লাহ’ শব্দ থাকায় সেই উপকরণ জব্দ করা হয়েছিল। এ ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল সেই রায়ের অংশ হিসেবেই এ ঘোষণা দিলেন আদালত। মালয়েশিয়ায় অমুসলিমরা অতীতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করায় ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি, এমনকি সহিংসতার ঘটনাও ঘটেছে। দেশটিতে প্রায় তিনভাগের দুই ভাগ জনগোষ্ঠী মুসলিম। তবে সেখানে বড় সংখ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছে। খ্রিস্টান সমপ্রদায়ের দাবি, তারা শত শত বছর ধরে সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করে আসছে, যা আরবি থেকে থেকে মালয় ভাষায় এসেছে। —বিবিসি
