আফগানিস্তানে ভারতের সক্রিয় ভূমিকা স্বাভাবিক: রাশিয়া

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৬:৪২

মস্কো বিশ্বাস করে যে আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে দিল্লির জড়িত বিষ্য স্বাভাবিক স্বাভাবিক। মঙ্গলবার (৯ মার্চ) নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলে, "রাশিয়া সর্বদা বলেছে যে আফগানিস্তানে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস থেকে জানানো হয়, আফগানিস্তানের পরিস্থিতি সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে রুশো-ভারত আলোচনা বরাবরই ঘনিষ্ঠ ও প্রত্যাশিত ছিল।


 
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের শান্তির জন্য একটি রোডম্যাপ তৈরি করতে শেষ পর্যন্ত আরও পাঁচটি দেশের সাথে বৈঠকে বসেছিল ভারত। এর নেপথ্যে কূটনীতির ফলাফল হিসাবে এই ধরনের আলোচনার অংশ হওয়ার জন্য ভারতের ভূমিকা অন্যতম বলে অভিহিত করা হয়েছে। 

এর আগে নতুন চুক্তির অংশ হিসেবে আফগানিস্তানের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে একটি বড় সহায়তা দেওয়ার কথা ছিল ভারতের। অবশ্য এরই মধ্যে আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা ভারত। দেশটির সড়ক, হাসপাতাল এবং বিদ্যুৎ খাতে রয়েছে ভারতের বিনিয়োগ।

কূটনৈতিকদের বক্তব্য, গত দু’দশকে যে বিনিয়োগ এবং পরিকাঠামো সে দেশে করেছে ভারত তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল এ বার। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের পার্লামেন্ট ভবনটিই শুধু নয়, সালমা বাঁধ পুনর্গঠন, বিভিন্ন স্কুলকে ফের তৈরি করা, কন্দহর ক্রিকেট স্টেডিয়াম, হাসপাতাল তৈরির মত ৩৬টি বড় প্রকল্প একক ভাবেই করেছে ভারত। নতুন পরিস্থিতিতে এগুলি আর নিরাপদ নয় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কাবুলে নিজেদের দূতাবাস এবং কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি