‘পদ্মাপুরাণ’ ছবির নতুন গান ‘নোনা’

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৮:০৩

রাশিদ পলাশ নির্মিত সিনেমা ‘পদ্মাপুরাণ’-এর প্রথম গান ‘নোনা’ প্রকাশিত হয়েছে। ১১ মার্চ দুপুর ১টায় গানটি লাইভ টেক এর ইউটিউব চ্যানেলে হয়েছে। গানটির কথা, সুর, সঙ্গীতায়োজন করেছেন বিবেক মজুমদার। গানটি গেয়ছেন কণ্ঠশিল্পী আরিফ।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসুন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সুচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ,সাদিয়া তানজিন প্রমুখ।

রাশিদ পলাশ বলেন, ‘করোনার জন্য ছবিটির রিলিজে কিছুটা বিলম্ব হয়েছে। স্কুল-কলেজ খোলার অপেক্ষায় ছিলাম আমরা। এখন সেটা খোলার আভাস মিলেছে তাই ছবির গান দিয়ে সামনে আসা। আমার বিশ্বাস দর্শক ‘নোনা’ পছন্দ করবে।’

তার কথায়, ‘আমার কাছে সিনেমা নিছক বিনোদন নয়, এটা একটা বোধ, একটা বিশ্বাস। ‘নোনা’ গানে সে বোধ খুঁজে পাওয়া যাবে।’

ইত্তেফাক/বিএএফ