হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
শিখনফল
১ :তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে।
২ :চার অঙ্কবিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে।
৩ :গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে পারবে (গুণ্য অনুর্ধ্ব চার অঙ্কবিশিষ্ট সংখ্যা)।
৪ :চার অঙ্কবিশিষ্ট সংখ্যাকে ৯৯/৯৯৯ দ্বারা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবে।
৮ :অনুর্ধ্ব চার অঙ্কবিশিষ্ট সংখ্যাকে অনুর্ধ্ব তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে (গুণফল অনুর্ধ্ব এক কোটি)।
তথ্যকণিকা
্রযে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
্রযে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে।
্রগুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যা পাওয়া যায় তাকে গুণফল বলে।
যেমন— ৩০ x ৭ = ২১০
গুণ্য গুণক গুণফল
গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাই গুণ করার সময় ছোট সংখ্যাটি গুণক ধরা হয়। এতে গুণের কাজ সহজ হয়।
্রগুণ্য এবং গুণকের শেষের অঙ্কে শূন্য থাকলে শূন্যগুলো বাদ দিয়ে গুণফল বের করা হয়। যতগুলো শূন্য বাদ দেওয়া হয়েছে ততগুলো শূন্য গুণফলের ডানে বসাতে হয়। যেমন—
৩০০ ¦ গুণ্যের শেষের দুই অঙ্ক শূন্য
x১০ ¦ গুণকের শেষের এক অঙ্ক শূন্য
৩০০০ ¦ গুণফলের শেষের তিন অঙ্ক শূন্য
্র
গুণ্য x গুণক = গুণফল; গুণফল/গুণক = গুণ।
্রগুণকের দশকের ঘরের অঙ্ক দ্বারা গুণ করার সময় দ্বিতীয় ধাপে এককের ঘরের জায়গায়
শূন্য বসাতে হয় এবং এক ঘর বাম থেকে শুরু করতে হয়।
্রগুণকের শতকের সংখ্যা দ্বারা গুণ করার সময় তৃতীয় ধাপে একক ও দশকের ঘরে শূন্য বসাতে হবে এবং শতকের গুণ দুই ঘর বাম থেকে শুরু করতে হবে। যেমন—
৫ ২ ৩ ¦ গুণ্য
x ১ ২ ৫ ¦ গুণক
২ ৬ ১ ৫
১ ০ ৪ ৬ ০ ¦ দ্বিতীয় ধাপে এককের ঘরে শূন্য
৫ ২ ৩ ০ ০ ¦ তৃতীয় ধাপে একক ও দশকের ঘরে শূন্য
৬ ৫ ৩ ৭ ৫
্রকোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল শূন্য (০) হবে।
