চন্দ্রবিন্দু ( ঁ)- এর ব্যবহার

আপডেট : ১২ মার্চ ২০২১, ১৯:১৩

বাংলা বানানোর নিয়ম কানুন

মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

 

 

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার

বাংলা ভাষায় অর্থ-বিপর্যয় এড়াতে ও অর্থ-পার্থক্য মনে রাখতে কিছু শব্দের বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ করা যায়। আধুনিক বাংলা অভিধানে ২৪টি বর্ণে ১৩৫ জোড়া একই রকম শব্দ (চন্দ্রবিন্দু-সহ ও চন্দ্রবিন্দুহীন) পাওয়া গেছে। এ পর্বে ত, দ বর্ণ নিয়ে আলোচনা করা হবে।

ত

তাঁকে—[বা.] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তিকে। ‘তাঁহাকে’-শব্দের চলিত রূপ।

তাকে—[স. তদ্>] সর্ব. সেই ব্যক্তিকে। ‘তাহাকে’-শব্দের চলিত রূপ।

তাঁদের—[বা.] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তিবর্গের। ‘তাঁহাদিগের’ ও ‘তাঁহাদের’-শব্দের কথ্য রূপ।

তাদের—[স. তদ্>] সর্ব. সেই ব্যক্তিবর্গের। ‘তাহাদিগের’ ও ‘তাহাদের’-শব্দের কথ্য রূপ।

তাঁত—[স. তন্ত্র>] বি. কাপড় বোনার হস্তচালিত যন্ত্র, বয়নযন্ত্র ; জীবজন্তুর নাড়ি শুকিয়ে তৈরি তন্তু, gut।

তাত—[স. ?তন্ + ত] বি. পিতা, বাবা; চাচা, কাকা, খুড়া, পিতৃব্য; পিতৃস্থানীয় গুরুজন; পুত্র বা পুত্রতুল্যকে স্নেহসম্বোধন।

তাত—[স. তপ্ত>] বি. আঁঁচ, তাপ, উত্তাপ; কড়া মেজাজ।

তাঁর—[স. তদ্>] সর্ব. (সভ্রমে) সেই ব্যক্তির। ‘তাঁহার’-শব্দের চলিত রূপ। র—[স. তদ্>] সর্ব. সেই ব্যক্তির; সেই বস্তু বা বিষয়ের। ‘তাহার’-শব্দের চলিত রূপ।

[অভিধানে ‘তার’-শব্দের আরও ৪টি পৃথক উত্স ও অর্থ রয়েছে]

তাঁহাকে—[স. তদ্>] সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তিকে। ‘তাঁকে’-শব্দের সাধু রূপ।

তাহাকে—[স. তদ্>] সর্ব. সেই নির্দিষ্ট ব্যক্তিকে। ‘তাকে’-শব্দের সাধু রূপ।