বিনোদন রিপোর্ট
আত্মজীবনী লিখছেন রকস্টার শাফিন আহমেদ। এরই ভেতরে প্রকাশকের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান তিনি। শাফিন আহমেদ বলেন, ‘একজন রকস্টার হিসেবে তো অভিজ্ঞতার ঝুলিতে অগণিত গল্প। তাই এগুলো নথিভুক্ত করা প্রয়োজন বলে মনে করি। এ কারণে যখন একজন প্রকাশকের পক্ষ থেকে অফার এলে বিষয়টি নিয়ে আগ্রহ না দেখিয়ে পারলাম না।’
উল্লেখ্য, ভারতসহ উন্নত দেশের তারকাদের বিভিন্ন বয়সের আত্মকথা প্রকাশ পায় একাধিক প্রকাশকের ব্যানারে। সেখানে বাংলাদেশে এই প্রচলনটা একেবারে নেই বললেই চলে।
অন্যদিকে শাফিন আহমেদ সিনেমায় অভিনয় করছেন বলে যে কথা চলছে বা খবর রটছে। সে বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘না, এখনো সে বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি। তবে সিনেমার গানে কাজ করছি। সামনের দিনগুলোতে বেশকিছু প্লে-ব্যাকের মিউজিকে আমাকে পাবেন আমার শ্রোতারা।’
শাফিন আহমেদ বলেন, ‘একজন রকস্টার হিসেবে তো ক্যারিয়ারে আজীবন নানা ব্যস্ততায় গিয়েছে। তাই এবারে নিজের স্বাচ্ছন্দ্যে নানা শাখায়, নানা জনরার গানে কাজ করতে চাই। একজন শিল্পী মনের খুব স্বাভাবিক চাওয়া বলতে পারেন।’
