কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামি জাকিরকে গ্রেফতার করেছে র্যাব। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার কাচারিপাড়া-মাইজখাপন গ্রামে। তাকে বৃহস্পতিবার রাতে মদন উপজেলার তেয়শ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জাকির গত ১ মার্চ রাতে প্রতিবেশী কিশোরীকে বাড়ির আঙিনা থেকে উঠিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।