হবিগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে ফাস্টফুড দোকানের কর্মচারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় ঐ এলাকার বাগানবাড়ি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ শহরের উত্তর শ্যামলী বাগানবাড়ি এলাকায় গিয়ে লাশ উদ্ধার করেন। তার হাতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহত যুবক মাধবপুর উপজেলার মনতলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন। তিনি হবিগঞ্জ শহরে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী ছিলেন।