ফুলবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৮

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার সদর ইউনিয়নের দাসিয়ারছড়া টনকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক এক সন্তানের জনক ঐ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ঐ এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, আশরাফুল ইসলাম দুপুরে গরুকে গোসল করিয়ে ভেজা শরীলে রান্না ঘরে ঢুকলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করে। এ সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।