চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু, গ্রেফতার ১

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কিশোর মো. কাউসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর হালিশহর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার হালিশহর থানায় মামলা করেছেন নিহত কিশোরের মা নূরুন্নাহার বেগম। পুলিশ শহিদুল ইসলাম শহিদ নামের এক জনকে গ্রেফতার করেছে। নিহত কাউসার হালিশহর ছোটপুল এলাকার শিপিং কলোনির মো. কামালের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। হালিশহর থানার ডিউটি অফিসার এসআই জসিমউদ্দিন ইত্তেফাককে জানান, হালিশহর বড়পোল এক্সেস রোডে এক কিশোরকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় শহিদুল ইসলাম শহিদ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।