বানারীপাড়ার বাকপুর সড়ক বেহাল

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:১৫

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

এলজিইডির অধীনে থাকা উপজেলার বাকপুর ইউনিয়নের বাকপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার কাজ শেষ না করে ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন পাঁচ গ্রামের মানুষ। জানা যায়, প্রায় ছয় মাস আগে বেতাল হয়ে ধারালিয়া, গোয়ালবাড়ী, চাউলাকাঠি পর্যন্ত সড়কটি সংস্কার কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের মৃত্যুতে কাজ শেষ না হওয়ায় সড়কের মধ্যে বড় বড় ইটের খোয়া পড়ে রয়েছে। এখনো পর্যন্ত ইটের ওপর রোলার দিয়ে সমানও করা হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রাকৌশলী মো. হুমায়ুন কবির জানান, অল্প কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে।