বাংলাদেশ গেমস ফুটবল কুমিল্লায়

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এই মাঠে এবার বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ফুটবল পুরুষদের লড়াই হবে বলে জানা গেছে। যদি তাই হয় তাহলে কুমিল্লার দর্শক গেমস উসবের ছোঁয়া পাবে একথা বলা যায়। বাংলাদেশ গেমস ফুটবল শুরু হবে ২২ মার্চ। ৭ এপ্রিল শেষ হবে। আর গেমসের নারী ফুটবল হবে ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে। এখানে আট দল লড়াই করবে। পুরুষ ফুটবলে দলের সংখ্যা এখনো জানা যায়নি। কুমিল্লায় গেমসের ব্যাডমিন্টন হওয়ার কথা ছিল। সেটি ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে হবে বলে জানা গেছে। ১-১০ এপ্রিল গেমস অনুষ্ঠিত হবে।