ধামরাইয়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:১১

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া শিক্ষার্থী উন্নয়ন সংঘের উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সামছুল হক খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন। বক্তব্য রাখেন ডিইউডিএসএফের প্রধান উপেদষ্টা খান অ্যাসোসিয়েটসের সিইও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা। এরা দুই জন বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ডিইউডিএসএফের সাবেক সভাপতি এম এ ইসলাম আরিফসহ এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপিস্থত ছিলেন।