অনলাইনে প্রতারণা ও ইয়াবা বিক্রি, একজন গ্রেফতার

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:১১

বিশেষ প্রতিনিধি

অনলাইনে প্রতারণা ও ইয়াবা বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রাফসান চৌধুরী। গ্রেফতারের সময় তার কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহূত দুটি মোবাইল ফোনসেট ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রেজাউল হক।