নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় মাদ্রাসার এক ছাত্রকে হত্যা মামলায় তার চার সহপাঠী ও তিন শিক্ষককে ৭’দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার (১২ মার্চ) আদালতে প্রেরণ করা হয়।
নিহত মাদ্রাসাছাত্র সাব্বির হোসেন (১৪) রূপগঞ্জ উপজেলার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে রওজাতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আজ শুক্রবার দুপুরে রসুলবাগ মাঝিপাড়া এলাকার রওজাতুল উলুম মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাদ্রাসার শিক্ষক শওকত হোসেন সুমন (২৬), জোবায়ের আহম্মেদ (২৬) ও আব্দুল আজিজ (৪২)। মাদ্রাসার ছাত্র আবু বক্কর, শওকত হোসেন, জুবায়ের আহমেদ ও আাব্দুল আজিজ।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ মাঝিপাড়া রওজাতুল উলম মাদ্রাসায় সাব্বির আবাসিকভাবে হিফজ বিভাগে পড়াশোনা করত। গত ১০ মার্চ সকাল সাড়ে ১০’টার দিকে শিক্ষক যুবায়ের নিহতর পিতা জামাল হোসেনের মোবাইলে ফোন দিয়ে জানান, সাব্বি ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন ফাঁকা রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে নিহতের বাবা মাদ্রাসায় গিয়ে অন্যান্য ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে লাশ বাড়িতে নিয়ে দাফনের প্রস্তিুতি নেয়। লাশের গোসল করানোর সময় ঠোঁটে, কপালে ও মাথার ডানদিকে আঘাতের চিহ্নসহ গালায় রশির দাগ দেখা যায়। তখন সন্দেহ হয় হত্যাকে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। ফলে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে মাদ্রাসা থেকে অজ্ঞাতনামা হুজুর নিহতের বাবার মোবাইলে কল দিয়া ছেলের মৃত্যুর বিষয়টি পুলিশকে না জানানোর জন্য বিভিন্নভাবে বুঝ-পরামর্শ দেয়। ভিকটিমের অভিভাবকরা নিশ্চিত হন এটা হত্যা।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা আসামীদের গ্রেফতার পূর্বক রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি।
ইত্তেফাক/এনএ
