সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার মনে করেন, গত জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের দাঙ্গায় তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উত্সাহ জুগিয়েছিল। এক সাক্ষাত্কারে মিলার এ কথা বলেন।
মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএন জানিয়েছে, সাক্ষাত্কারে মিলার বলেন, একটা প্রশ্ন জেগেছে যে প্রেসিডেন্ট বক্তব্য না দিলে ক্যাপিটল হিলের দিকে বিক্ষোভকারীরা যেত কি না এবং সেখানে ভাঙচুর করত কি না। আমি মনে করি, সেটা ঘটত না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণেই সমাবেশে আসা লোকজন সেখানে যেতে সাহস পান। তবে এজন্য ট্রাম্পের দায় আছে কি না, সেই প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি এটা জানি না। কাল মিলারের সাক্ষাত্কার প্রচার করা হবে। গত ৯ নভেম্বর মার্ক এসপারকে বহিষ্কার করার পর মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিলার বলেন, তিনি ট্রাম্পের বক্তব্য শুনেছিলেন এবং উদ্বেগজনক মনে করেছিলেন।
