ত্রুটিযুক্ত সীমান্ত নীতি পাক-আফগান বাণিজ্যের বাধা: এএনপি নেতা

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৩:০১

পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির প্রাদেশিক সভাপতি আইমল ওয়ালি খান দেশটির কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে বলেছেন, ত্রুটিযুক্ত সীমান্ত নীতি যত দ্রুত সম্ভব সংশোধন করতে হবে। কারণ বর্তমান নীতিতে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার বা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১২ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ব্লুমস।

লান্ডি কোটালে পার্টির কর্মীদের উদ্দেশ্যে ওয়ালি খান বলেন, এই নীতি বহাল থাকলে আফগানিস্তানব সীমান্তের বাণিজ্য ইরান সীমান্তের কান্দাহার বন্দরে চলে যাবে। আফগানিস্তানের জন্য ভিসা ব্যবস্থা ও সীমান্ত পারাপারের নিয়মে শিথিলতা না আনলে এই পরিবর্তন ঠেকানো যাবে না।  

এই এএনপি নেতা আরও বলেন, ৭৫ বিলিয়ন রূপি খরচ করে সীমান্তে বেড়া দিয়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানো যাবে না। বরং এতে করে সাধারণ জনগণের চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হবে। 

ইত্তেফাক/এসএ