অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ২০০৬ সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই লাক্সতারকা। আজ শনিবার সন্ধ্যা ৭টায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো লাইভ’-এ আসছেন বাঁধন। এসময় নিজের কাজ ও জীবনের অজানা নানান বিষয় শেয়ার করবেন এই অভিনেত্রী।
ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।
কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের গান নিয়ে নির্মিত ‘জয় হোক, জয় হোক’ মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন তিনি। এখানে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বাঁধন। ‘জয় হোক, জয় হোক’ গানটি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এছাড়া সৃজিত মুখার্জি পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাঁধন। সেখানে মুশকান জুবেরী চরিত্রে দেখা যাবে তাকে।
ইত্তেফাক/বিএএফ
