বিনোদন রিপোর্ট
বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলচ্চিত্র অঙ্গনে যিনি সবার মুরুব্বীস্বরূপ মিয়াভাই হিসেবেই খ্যাত। অভিনেতার ভাতিজি আসমা পাঠান রুম্পা বলেন, ‘আমার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝখানে তিনি করোনা পজিটিভ ছিলেন। নেগেটিভ হয়ে সুস্থ ছিলেন কিছুটা। গত বৃহস্পতিবার আবারো তিনি সিঙ্গাপুরে যান। কিন্তু আজ সকাল (গতকাল) থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন।
অভিনেতা ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। নিজের ক্যারিয়ারে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে’সহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ইত্তেফাকের পক্ষ থেকে অভিনেতা ফারুকের দ্রুত আরোগ্য কামনা করছি।
