অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫১

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এবং বিলকাদায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন চলছেই। শনিবার সরজমিনে দেখা গেছে, পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের ফসলি জমি থেকে ভেক্যু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে ঐ এলাকার নদী তীরের রাস্তা, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, অভিযান অব্যাহত থাকবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস জানান, ঐসব স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করব।