পেঁয়াজবীজ চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫১

ঠাকুরগাঁও প্রতিনিধি

অন্য ফসল থেকে পেঁয়াজের বীজ চাষ অধিক লাভজনক হওয়ায় ঠাকুরগাঁওয়ের কৃষকদের দিন দিন পেঁয়াজবীজ চাষে ঝুঁকছেন। ফলে প্রতি বছরই বাড়ছে পেঁয়াজবীজের আবাদ। এবছর পেঁয়াজবীজের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। বালিয়াডাঙ্গী উপজেলার মধুপর গ্রামের পেঁয়াজবীজ কৃষক মো. বক্তার হোসেন খান বলেন, এই বছর ১০ বিঘা জমিতে  পেঁয়াজবীজের চাষ করছি। ফসলও খুব ভালো হয়েছে। আশা করছি ভালো মানের বীজ উত্পাদন হবে। ভারপ্রাপ্ত জেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম জানান, এবছর ঠাকুরগাঁও জেলায় ৫০ হেক্টর জমিতে পেঁয়াজবীজের আবাদ করা হয়েছে। যা গতবারের চেয়ে প্রায় ১০ হেক্টর বেশি।