ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সদ্যপ্রয়াত বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এবং বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ, জেলা বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদ্যোত্ নাগ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট মো. নাসির, বাংলাদেশ কৃষক ও খেতমজুর সমিতির জেলা আহ্বায়ক হাজি আবদুস সোবহান মাখন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব জোটের আহ্বায়ক সিদ্দিক আহমেদ নাসির, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান সানি প্রমুখ।
