ছুরিকাঘাতে চালক নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
সিএনজি অটোচালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় সিএনজি অটোচালকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শমশেরনগর ও কমলগঞ্জ শ্রমিক সমম্বয় কমিটির আয়োজনে শমশেরনগর চৌমুহনায় আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে শ্রমিকরা এ প্রতিবাদ সভা করেন।
শমশেরনগর চৌমুহনা সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারফিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিএনজি অটোরিকশাচালক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ রাতে শমশেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভরা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সিএনজি অটোচালক জলিল মিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন।
