চাটখিলে মাদকসহ আটক ১

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৪

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদ ও ১২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। ফারুক নামের ঐ ব্যক্তিকে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়ায় তার বাড়ি থেকে আটক করা হয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম মাদক ব্যবসায়ী ফারুককে গ্রেফতার এবং বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনা স্বীকার করেছেন। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি।