রংপুরে স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীর বেতপট্টিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে স্মৃতি জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে স্মৃতি জুয়েলার্সের মালিক বাদশা মিয়া দোকান খুলে দেখেন ভেতরে দেওয়াল কাটা, সিন্দুক ভাঙা এবং কোনো স্বর্ণ নেই। পাশের দোকান রিয়াদ ইলেকট্রনিকস ও মডার্ন জুয়েলার্সের দেওয়াল ভাঙা দেখতে পান। স্বর্ণের দোকানে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।