পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে শুক্র ও শনিবার দুই দিন অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি জমি চিহ্নিতকরণ, সরকারি খাল দখল মুক্ত করা, সরকারি সম্পত্তি উদ্ধার, সড়কের ওপর স্থাপিত পাইপলাইন অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শুক্রবার দুপুরে চাঁদখালী এলাকার একটি সরকারি খাল দখল মুক্ত করতে অভিযানে যান এবং দখলকারীকে ২৪ ঘণ্টার মধ্য খাল দখল মুক্ত করার নির্দেশনা দেন। শনিবার তিনি শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীর সড়কের ওপর স্থাপিত পাইপলাইন অপসারণ করেন। এরপর অভিযানে যান কাটাখালী বাজার। সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
