সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৪

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গ্রাম কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ছয় জন আহত হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে রাতে ক্ষেতুপাড়া গ্রাম কমিটির সহসভাপতি খোরশেদ আলম বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন। অপরপক্ষের আহত আব্দুল মান্নান সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সাঁথিয়া থানার সেকেন্ড অফিসার একরামুল হক (ওসির দায়িত্ব নিয়োজিত) জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।