যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) ও জেওসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ১২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা অনুমোদিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মো. সামসুদ্দোহা, মোল্লা মিজানুর রহমান, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. আব্দুল জলিল হাওলাদার, মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি
