হাসান ও. রশীদ নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাইম ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের করপোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে তার ২৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ এ তিনি কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি
