ক্যাপসন নিউজ১

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৭

রাজধানীর মিরপুরে সম্প্রতি বেসিক ব্যাংকের ঢাকা কমার্স কলেজ রোড উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন

০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হাসপাতালের পরিচালক এবং সিইও আল ইমরান চৌধুরী এবং ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ব্যাংকের কার্ড হোল্ডাররা অগ্রাধিকার ভিত্তিতে বছরব্যাপী এ হাসপাতালে বিভিন্ন সুবিধা পাবেন

০০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ৫০ লাখ টাকা স্পন্সর প্রদান করেছে। সম্প্রতি ব্যাংকের ইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের কাছে চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার উপস্থিত ছিলেন

০০০০

বিশ্ব কিডনি দিবস ২০২১ উপলক্ষ্যে বি আর বি হাসপাতালে ‘কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক আলোচনাসভা’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী, ডা. আব্দুল হামিদসহ বিআরবি হাসপাতালের অন্য বিভাগের বিভাগীয় প্রধানগণ। উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের উপদেষ্টা ও সিইও এ কে এম শামসুল আরেফীন, ডিরেক্টর মেডিক্যাল সার্ভিস ডা. মো. মনসুর আলী এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ