ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিদ্যুত্ ও জ্বালানি খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের ১৬ দশমিক ১০ শতাংশ অবদান রয়েছে এ খাতে। এছাড়া ১১ দশমিক ৯০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে বিবিধ খাত এবং ১০ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত। ডিএসই সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ৯ দশমিক ৬০ শতাংশ, খাদ্য খাতে ৮ দশমিক ৯০ শতাংশ, আর্থিক খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, সিমেন্ট খাতে ৮ দশমিক ১০ শতাংশ, প্রকৌশল খাতে ৭ শতাংশ, ব্যাংক খাতে ৫ দশমিক ৫০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২ দশমিক ২০ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ১০ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৭০ শতাংশ, ট্যানারি খাতে শূন্য দশমিক ৪০ শতাংশ, জীবন বীমা ও কাগজ খাতে শূন্য দশমিক ৩০ শতাংশ, ট্রাভেল খাতে শূন্য দশমিক ২০ শতাংশ ও পাট খাতে শূন্য দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে।
