স্ত্রীর যৌতুক মামলায় বুয়েটের প্রকৌশলী গ্রেফতার

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

যৌতুক দাবি ও খোরপোষ না দেওয়ার অভিযোগে স্ত্রীর দায়ের করা দুই মামলায় গ্রেফতার হয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইঞ্জিনিয়ারিং শাখার প্রকৌশলী শাহনেওয়াজ ইসলাম চৌধুরী। শুক্রবার রাতে লালবাগের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঐ গ্রেফতারি পরোয়ানায় শুক্রবার রাতে লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করা হয়। ২০২০ সালের ১৫ ডিসেম্বর যৌতুক দাবি ও  খোরপোষ না দেওয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। গত ৩ মার্চ মামলার শুনানিতে হাজির না হলে আদালত ঐ প্রকৌশলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।