ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ট্রাকচাপায় ওমর ফারুক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমিনবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত ওমর ফারুক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হোকডাঙ্গা গ্রামের মো. চাঁদ মিয়ার ছেলে। তিনি একটি কোম্পানির কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ওমর ফারুক মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাওয়ার পথে আমিনবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।