‘অন্যদিন’ ম্যাগাজিনের রজতজয়ন্তীতে আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। গত শুক্রবার ঢাকা ক্লাবের স্যামসন হলে বীর মুক্তিযোদ্ধা রকিবুলকে উত্তরীয় পরিয়ে দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রকিবুলের পাশাপাশি বিভিন্ন বিভাগে আরো পাঁচ বরেণ্য ব্যক্তিত্ব আজীবন সম্মাননা পেয়েছেন —সংগৃহিত
