স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে কুদ্দুস আকন স্মৃতি নবারুন কাপ দাবা টুর্নামেন্টে উজ্জল চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার রাতে নবারুন যুব সংঘের চত্বরে অনুষ্ঠিত দাবার ফাইনালে উজ্জল ২-০ গেমে স্বপনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৮ জন দাবাড়ু অংশগ্রহণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ক্লাব সভাপতি এম এ রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদ আহমেদ, অ্যাডভোকেট আহসানুল কবির কিমু, শরীফ আহমেদ প্রমুখ।
