ইত্তেফাক রিপোর্ট
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। বিসিএএস কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান তার মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন। তিনি বলেন, ১৫ দিন আগে করোনা শনাক্ত হওয়ার পর তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
