‘অসাধারণ চিত্রকর্মটি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন’

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:৪৭

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, আমরা এই অসাধারণ শিল্প কর্মটি করেছি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সকলের সহযোগিতায় শস্য চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি ছবিটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেবে।   

গতকাল শনিবার (১৩ মার্চ) বিকালে শেরপুর উপজেলার বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।