আজ থেকেই মার্কিনিদের ব্যাংক অ্যাকাউন্টে করোনা প্যাকেজের অর্থ ঢুকবে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:৫৯

যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন যে আমেরিকানরা আজ রবিবার থেকেই প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার কোভিড -১৯ ত্রাণ প্যাকেজটির অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে প্রথমবারের মতো সরাসরি পেতে শুরু করবেন। জনপ্রতি দেয়া হবে ১ হাজার ৪০০ ডলার করে। দেড় লাখ ডলার পর্যন্ত উপার্জনকারী চারজনের একটি পরিবার ৫ হাজার ৬০০ ডলার পাবে। করোনা মহামারি মোকাবিলায় সম্প্রতি ‘করোনা তহবিল’ বিলটি পাস হয়েছে। বাংলাদেশি টাকায় প্যাকেজের পরিমাণ ১ কোটি ৬১ লাখ কোটি টাকার বেশি। পর্বতসম এই বিলে যুক্তরাষ্ট্রের জনগণ তাদের আর্থিক   সংকট কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে দেশটির সরকার। বিলটি দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে স্থানীয় সময় শনিবার সকালে পাস হয়। চাকরিজীবী পরিবার মাথাপিছু ১৪০০ ছাড়াও বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পাবেন আগস্ট পর্যন্ত। -সিএনএন