উচ্চমাধ্যমিকের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:০৩

নির্মল ইন্দু সরকার, সাবেক শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

ঝুঁকি ও অনিশ্চয়তা

 

১. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্যকে কী বলা হয়?

ক. অনিশ্চয়তা        খ. বিচ্যুতি               গ. আয়                ঘ. ব্যয়

২. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে কী বলা হয়?

ক. আশঙ্কা           খ. বিচ্যুতি              

গ. আয়              ঘ. ঝুঁকি

৩. কৌশল প্রয়োগ করে কোনটি পরিহার করা যায় না?

ক. অনিশ্চয়তা       খ. বিচ্যুতি            গ. ঝুঁকি               ঘ. খরচ

৪. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উত্স কয় প্রকার?

ক. ৩     খ. ২     গ. ৪   ঘ. ৫

৫. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. ব্যবসায়িক              খ. আর্থিক           

গ. সুদের হার           ঘ. তারল্য

৬. সুদের হারের পরিবর্তনের সাথে বিনিয়োগের মূল্য ওঠা-নামা করা কে কী বলে?

ক. ব্যবসায়িক ঝুঁকি                            খ. আর্থিক ঝুঁকি          

গ. সুদের হারের ঝুঁকি                         ঘ. তারল্য ঝুঁকি 

৭. শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোন ঝুঁকি তুলনামূলক কম?

ক. ব্যবসায়িক ঝুঁকি                             খ. আর্থিক ঝুঁকি          

গ. সুদের হারের ঝুঁকি                          ঘ. তারল্য ঝুঁকি 

৮. পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিলে কোনটি থেকে রক্ষা পাওয়া যায়?

ক. অনিশ্চয়তা                খ. বিচ্যুতি              

গ. গরমিল   ঘ. অপ্রত্যাশিত ক্ষতি

 

উত্তর:১.খ ২.ঘ ৩.ক ৪.খ              ৫. খ ৬.গ ৭. ঘ ৮.ঘ