
* পাখির চোখে রাজধানী ঢাকার উপকণ্ঠে গ্রামীণ জনপদ। (ছবি: এএফপি)

* রাজধানীর একটি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত শ্রমিকরা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমনা এলাকা। (ছবি: ফোকাস বাংলা)

* বোরো ধানের ক্ষেতে খাদ্য খুঁজে বেড়াচ্ছে ধূসর রঙা শামুকখোলা পাখি। রাজশাহীর বিভিন্ন উপজেলায় নদী-নালা, খালবিল ও পুকুর শুকিয়ে গেছে। তাই কৃষকদের বোরো ধান লাগানো জমিতে পানি দেখে খাওয়ার সন্ধানে নেমেছে পাখিরা। রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকা। (ছবি : আজাহার উদ্দিন)

* চৈত্র মাস আসতে না আসতে রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে খরা। নদী-নালা, খাল-বিল, ডোবা এমনকি বড় পুকুর শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাইপাস এলাকা। (ছবি: আজাহার উদ্দিন)

* জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে একজন নির্মাণ শ্রমিক। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তোলা (ছবি: এএফপি)

* ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর থেকে নবীনগর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপন করা হয়েছে মাছের ঘের। এসব ঘের থেকে মশারি জাল দিয়ে ছেঁকে ফেলা হচ্ছে পোনাসহ ডিমওয়ালা মাছ। এতে মাছের অবাধ বিচরণ বিঘ্ন, প্রজনন ও উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এছাড়া অপরিকল্পিত ঘের স্থাপনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে নদীর প্রবাহ ও নৌ-চলাচল। (ছবি: ফোকাস বাংলা)
ইত্তেফাক/এসএআর
